খাল খনন
কলাপাড়ায় ৪৫ বছর পর প্রাণ ফিরে পেল ‘স্বনির্ভর খাল’, স্বস্তিতে কৃষক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দীর্ঘ ৪৫ বছর পর পুনর্খনন করা হলো ঐতিহাসিক ‘স্বনির্ভর খাল’। এর ফলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হওয়ার পাশাপাশি দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার একর ফসলি জমিতে চাষাবাদের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।
খাল খননের আড়ালে গাছ কেটে লুটের অভিযোগ, বোয়ালমারীতে তোলপাড়
ফরিদপুর জেলা-এর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন এলাকায় খাল খনন প্রকল্পকে কেন্দ্র করে প্রায় তিন শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি রাস্তার দুই পাশে ও খালপাড়ের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কাটাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে তিন খালের খনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে নতুন আশা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণের জন্য সোমবার নতুন উদ্যোগ নেওয়া হলো। সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় ‘নবাব খাল’সহ তিনটি গুরুত্বপূর্ণ খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খাল খনন উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা
আগামী ১৬ মার্চ ২০২৬, দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ উপলক্ষে আজ বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের
বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননই সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান।